,

বন্ধ হচ্ছে ‘কপিল শর্মা শো’

news-image

বিনোদন ডেস্ক : ভারতীয় চ্যানেল সনি এন্টারটেইনমেন্টে জনপ্রিয় কমেডিয়ান শো ‘কপিল শর্মা শো’। তুমুল জনপ্রিয় এই অনুষ্ঠানের ভক্তদের জন্য এবার দুঃসংবাদ নিয়ে এলো কপিল। বন্ধ হচ্ছে ‘কপিল শর্মা শো’। যদিও বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোন আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, এই শো বন্ধ করতে বাধ্য হচ্ছেন কপিল নিজেই। কারণ আগামী জুন মাসের মাঝামাঝি সময় থেকে এক মাসের জন্য আমেরিকায় যাবেন তিনি। সেখানে বেশ ক’টি শো করার কথা রয়েছে তার। সে কারণেই শো’টি তার পক্ষে চালানো সম্ভব নয় বলে জানা গেছে।

বর্তমানে নন্দিতা দাশের পরিচালনায় সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন কপিল শর্মা। তবে এবারই প্রথম নয়, এর আগেও বন্ধ হয়েছে এই শো। সেসময় তিনি জানিয়েছিলেন, পরিবারকে সময় দেওয়ার জন্যেই শো থেকে কিছুদিনের বিরতি নিয়েছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি