,

আরেকটি মুক্তিযুদ্ধই বিএনপির লক্ষ্য : মির্জা ফখরুল

news-image

নিউজ ডেস্ক : আরেকটি মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ ও গণতন্ত্রকে মুক্ত করাই বিএনপির লক্ষ্য বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘যিনি দীর্ঘ ৪০ বছর গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, সেই নেত্রী খালেদা জিয়াকে বেআইনিভাবে সাজা দিয়ে আটক করে রাখা হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে মিথ্যা মামলা দিয়ে নির্বাসিত করা হয়েছে। আমাদের প্রায় ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা এবং ছয় শতাধিক নেতাকর্মীকে গুম করে দেওয়া হয়েছে। শতাধিকের বেশি নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। সামগ্রিক অর্থে এখন গোটা বাংলাদেশ নরকে পরিণত হয়েছে। এখান থেকে বেরিয়ে আসা, আরেকটি মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশকে মুক্ত করা এবং গণতন্ত্রকে মুক্ত করাই আমাদের লক্ষ্য। আজ আমরা সেই শপথই গ্রহণ করছি। জনগণের ঐক্য গড়ে তুলে, জনগণের বিপ্লবের মাধ্যমে অবশ্যই আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব। নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশন পরিচালনা করে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করব।’

তিনি আরও বলেন, ‘বহু ত্যাগের বিনিময়ে ৫০ বছর আগে আমরা স্বাধীনতা পেয়েছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় ৫০ বছর পর আমাকে বলতে হচ্ছে যে স্বপ্ন, আশা-আকাঙ্ক্ষা নিয়ে যুদ্ধ করেছিলাম, সেই স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়েছে আজকের ক্ষমতাসীনরা, বেআইনিভাবে ক্ষমতা দখল করে থাকা আওয়ামী লীগ সরকার।’

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ অনেকেই।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড