,

কিছু ছবি বাছাইয়ে উদাসীন ছিলাম: বিদ্যা বালান

news-image

 

বিনোদন ডেস্ক : প্রায় দুই দশকের সুদীর্ঘ ক্যারিয়ারে নিজের দু‘টি ছবি ‘হে বেবি’, ‘কিসমত কানেকশন’ নিয়ে কখনও সন্তুষ্ট হতে পারেননি বিদ্যা বালান। সম্প্রতি এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন তিনি।

ওই দুই ছবি নিয়ে এক দশক পরেও সংশয় থেকে গেছে বিদ্যার মনে। তার কথায়, ‘ওই দু’টি ছবিই বক্স অফিসে ভালো ব্যবসা করেছিল। কিন্তু এই ধরনের চরিত্রে আমি নিজেকে মানিয়ে নিতে পারছিলাম না।’

তবে নিজের সিদ্ধান্ত নিয়ে আর আফসোস নেই বিদ্যার। তার কথায়, ‘ছবিগুলো করে আমার কোনো আফসোস নেই। ওই ধরনের চরিত্রে অভিনয় করে কোনো ঝুঁকি নিইনি। আমার মনে হয়, খুব অমনোযোগী হয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম। এ ধরনের উদাসীনতা নিয়ে বাঁচতে আমার ভালো লাগে না।’

সম্প্রতি অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে বিদ্যা বালানের ছবি ‘জলসা’। সেখানে বিদ্যার সঙ্গে দেখা গেছে শেফালি শাহকে। দুই অভিনেত্রীকেই প্রশংসায় ভরিয়ে দিয়েছে দর্শক।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি