,

তরকারিতে ‘লবণ বেশি হওয়ায়’ স্ত্রীকে হত্যার পর ‘আত্মহত্যা’ বলে প্রচার

news-image

নিজস্ব প্রতিবেদক,বগুড়া : বগুড়ার ধুনট উপজেলায় তরকারিতে লবণ বেশি হওয়ার অজুহাতে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ঝুলিয়ে রেখে ‘আত্মহত্যা’ বলে প্রচার চালানোর অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।

আজ শুক্রবার সকালে উপজেলার চর জোলাগাতী গ্রাম থেকে মিথিলা খাতুন (২২) নামে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। আটক করা হয়েছে তার স্বামী নির্মাণ শ্রমিক ইয়ামিন আলীকে। মিথিলা উপজেলার পিরহাটি গ্রামের রেজাউল করিমের মেয়ে।

মিথিলার বাবা রেজাউল করিম জানান, বছর সাতেক আগে ইয়ামিন-মিথিলার বিয়ে হয়। তাদের দুটি কন্যা সন্তান আছে। প্রায় তিন বছর হলো পাশের বাড়ির এক নারীর সঙ্গে ‘পরকীয়া’ সম্পর্কে জড়িয়ে পড়েন ইয়ামিন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝামেলা হতো। এতে ইয়ামিন ক্ষুব্ধ হয়ে বিভিন্ন সময়ে মিথিলার শরীরে সিগারেটের ছ্যাকা দিতেন; এ ছাড়া মাথার চুল কেটে দেওয়া, প্রসাব খাওয়ানোসহ নানাভাবে তার ওপর নির্যাতন চালাতেন। এসব বিষয় নিয়ে দুই পরিবার দফায় দফায় সালিস বৈঠকে বসলেও কোনো সমাধান হয়নি। বৃহস্পতিবার রাতে মিথিলাকে হত্যার পর আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেন ইয়ামিন।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে জানিয়ে ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, লাশের ময়নাতদন্তসহ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়