,

প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হল বিদ্যুৎ বিভাগের স্বাধীনতা পুরস্কার

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ এবং মুজিববর্ষে শতভাগ বিদ্যুতায়ন সফলভাবে সম্পন্ন করায় এ বছর স্বাধীনতা পুরস্কার পেয়েছে বিদ্যুৎ বিভাগ। গতকাল বৃহস্পতিবার সকালে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে এ পুরষ্কার নেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। পরে পুরস্কারটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয় ।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নিজের অধীনে রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই গৌরবদীপ্ত অর্জনের রূপকার তিনিই। দেশের শতভাগ বিদ্যুতায়নের কাজটি সম্পন্ন করা সম্ভব হয়েছে তার দূরদর্শী নেতৃত্ব, নীতি-কৌশলে। জনগণকে দেওয়া প্রতিশ্রুতির সফল প্রতিফলন শতভাগ বিদ্যুতায়ন। তিনি ঘোষণা দিয়েছিলেন, মুজিববর্ষে প্রতিটি ঘরকে আলোকিত করবেন।

বিদ্যুৎ বিভাগের মন্ত্রীর দায়িত্ব নিজের কাঁধে নিয়ে তিনি প্রত্যক্ষভাবে শতভাগ বিদ্যুতায়নের কাজটি সম্পন্ন করতে নেতৃত্ব দিয়ে সারাদেশে ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দিয়েছেন। এ অর্জনের স্মারক তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনারই প্রাপ্য।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুরস্কার হস্তান্তরের সময় প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, খনিজসম্পদ ও জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক ই এলাহী চৌধুরী বীর বিক্রম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস ও বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড