বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চোরের খিদে

news-image

নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের ঘটনা। তৃণমূলের ব্লক সভাপতির বাড়িতে শেষরাতে ঢুকে পড়ে প্রায় ছয়জন লোক। ঘরে ঢুকেই হিন্দিতে তারা জানায়, খিদে পেয়েছে, খাবার চাই। ততক্ষণে ঘুম ভেঙে হতভম্ব হয়ে পড়েছে বাড়ির লোকজন। তাদের ভরসায় না থেকে চোরের দল নিজেরাই ফ্রিজ খুঁজে বের করে। এরপর রসগোল্লা সাবাড় করে দেয় তারা। এমনকি কোমল পানীয়ের বোতলও সাবাড় করে দেয়।

পরে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুট করে নিয়ে যায় টাকা, গয়না। সম্প্রতি পশ্চিম বর্ধমানের অন্ডালে ওই বাড়িতে ডাকাতি সেরে দুষ্কৃতীরা পালায় বলে অভিযোগ তৃণমূল নেতা সুকুমার ভট্টাচার্যের। সুকুমার জানান, গত শনিবার তাদের আদি বাড়ি জামুড়িয়ার কেন্দা গ্রামে গিয়েছিলেন। বাড়িতে ছিলেন স্ত্রী শ্রাবণী ও ছেলে অনীক। একাদশ শ্রেণির ছাত্র অনীকের অভিযোগ, রাত পৌনে ৩টা নাগাদ মাফলারে মুখ ঢাকা ছয়জন বাড়িতে ঢোকে। চারজনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল।

তিনি আরও বলেন, ঘরে ঢুকেই তারা বাবা কোথায় আছে জানতে চায়। তার পরেই একজন খাবার চায়। ইতোমধ্যেই ফ্রিজের নজর পড়তেই ওই দলটির একজন সটান তা খুলে রসগোল্লার পাত্র বের করে আনে। মাফলার সামান্য সরিয়ে তারা কেউ একটি, কেউ আবার দুটি রসগোল্লা মুখে পুরতে থাকে। এরপর এক লিটারের কোমল পানীয়ের একটি বোতল ভাগ করে খায়। পুরো সময়ে তাদের সামনেই বসিয়ে রাখা হয় বলে জানান শ্রাবণী ও অনীক।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা