,

উত্তর ও দক্ষিণ কোরিয়ার পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা

news-image

অনলাইন ডেস্ক : উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া বৃহস্পতিবার পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। উত্তর কোরিয়ার আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রতিক্রিয়ায় দক্ষিণ কোরিয়াও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে চির বৈরি দুই দেশের ক্ষেপণাস্ত্রই জাপান সাগরে পরেছে বলে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী ও জাপান জানিয়েছে।

উত্তর কোরিয়া আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) পরীক্ষা চালিয়েছে। বৃহস্পতিবার উত্তর কোরিয়ার আইসিবিএম ক্ষেপণাস্ত্র ১১শ কিলোমিটার দূরবর্তী জাপান সাগরে গিয়ে পরেছে বলে জাপান জানিয়েছে। ২০১৭ সালের পর এই প্রথম উত্তর কোরিয়া এ ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল বলে দক্ষিণ কোরিয়া ও জাপান জানায়।

২০২২ চলতি বছরের শুরু থেকে প্রায় ডজনখানেক বার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এমনকি চলতি বছরের ৫ ও ১০ই জানুয়ারির পরীক্ষার পর পিয়ংইয়ং দাবি করেছিল যে তারা সফলভাবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।

অপরদিকে সিউলের জয়েন্ট চিফস অব স্টাফ এক বিবৃতিতে বলেন, উত্তর কোরিয়ার আইসিবিএম উৎক্ষেপণের প্রতিক্রিয়ায় তাদের সামরিক বাহিনী যৌথভাবে জাপান সাগরে স্থানীয় সময় বিকাল ৪টা ২৫ মিনিটে স্থল, সমুদ্র, আকাশ থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি