,

নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ নৌ-রুটে চলছে সি ট্রাক

news-image

নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর চর সৈয়দপুর আল আমিন নগর এলাকায় কার্গো জাহাজের ধাক্কায় লঞ্চডুবির ঘটনার পর নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ নৌ-রুটে সি ট্রাক চলাচল শুরু হয়েছে। তবে সময় নির্ধারণ না করেই এই রুটে সি ট্রাক চলাচল শুরু করে বিআইডব্লিউটিএ।

বৃহস্পতিবার বেলা সোয়া ২টার দিকে নারায়ণগঞ্জ নৌ-বন্দর থেকে মুন্সীগঞ্জের উদ্দেশ্যে সি ট্রাক এম.টি. শহীদ আব্দুর রব সেরনিয়াবাত যাত্রা শুরু করে এবং মুন্সীগঞ্জ লঞ্চঘাটে পৌঁছায় বিকেল ৩টার দিকে।

সি ট্রাকটি নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জ লঞ্চঘাটে আসতে সময় নেয় প্রায় ৪৫ মিনিট। পরীক্ষামূলক এই সার্ভিসে যাত্রী ছিলেন ২৫ জন। তাদের কাছ থেকে ভাড়া জনপ্রতি ৪০ টাকা নেয়া হয়েছে।

সি ট্রাকের ক্যাপ্টেন (চালক ইনচার্জ) নুর হোসেন সুমন বলেন, এই সি ট্রাকে যাত্রী ধারণক্ষমতা ২০০ জন। প্রায় ৪০ থেকে ৪৫ মিনিটের মধ্যে মুন্সিগঞ্জ যাওয়া যাবে। যাত্রীপ্রতি ভাড়া পড়বে ৪০ টাকা করে। এটা সমুদ্রে চলাচলের উপযোগী করে তৈরি করা হয়েছে। ফলে অন্যান্য যানবাহনের তুলনায় এই সি ট্রাকের ঝুঁকি অনেক কম। যাত্রীরা নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারবেন।’

তিনি আরও বলেন, বিআইডব্লিউটিসির নির্দেশে এ পথে সি ট্রাক চলাচল শুরু হয়েছে। এই সি ট্রাকে দুটি ইঞ্জিন রয়েছে। এটা পরিচালনায় আমিসহ ৮ জন স্টাফ রয়েছে।

সি ট্রাকের যাত্রী জাকির হোসেন বলেন, আমি বেলা ১১টার দিকে সি ট্রাকে উঠেছি। বেলা সোয়া ২টায় ছেড়েছে। আর ভাড়া নিয়েছে ৪০ টাকা। আগে লঞ্চের ভাড়া ছিল ৩০ টাকা। ১০ টাকা বেশি তো নিচ্ছে, সময়ও বেশি লাগছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ বিআইডব্লিউটিএর সহকারী মহাব্যবস্থাপক ফিরোজ শেখ বলেন, আজকে প্রথম চালু করেছি। ভাড়া ৪০ টাকা। আমাদের তেল খরচ একটু বেশি। এ ছাড়া এখানে সুবিধাও বেশ ভালো। সময়সূচীর বিষয়ে তিনি বলেন, এখনো সময় নির্ধারণ করা হয়নি এবং লিখিত নির্দেশনাও পাইনি। কর্তৃপক্ষের নির্দেশনা ও যাত্রীদের সুবিধার্থে আজ সি ট্রাক সার্ভিস শুরু হয়েছে।

এর আগে মুন্সীগঞ্জ-নারায়ণগঞ্জ নিরাপদ নৌপথের দাবিতে গণস্বাক্ষর ও গণপ্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টা থেকে নাগরিক সমন্বয় পরিষদের ব্যানারে মুন্সীগঞ্জ প্রেসক্লাব চত্বরে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। কয়েক ঘণ্টাব্যাপী কর্মসূচিতে অংশ নেয়-জেলার সামাজিক সংগঠনের সদস্য, সুশীল সমাজ, শিক্ষক, সাংবাদিক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশ মানুষ।

সমাবেশে বক্তরা জানান, বার বার দাবি তোলা হলেও মুন্সীগঞ্জ-নারায়ণগঞ্জ নৌপথের নিরাপত্তার বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ। ধলেশ্বরী-শিতলক্ষ্যা নদীতে যত্রতত্র নোঙর ও বেপরোয়া চলাচল করছে কার্গো জাহাজ। এতে দুর্ঘটনার কবলে প্রাণ হারাচ্ছে লঞ্চযাত্রীরা। পরে একটি বিক্ষোভ মিছিল করেন উপস্থিতরা। মিছিলটি প্রেসক্লাব থেকে শহরের সুপারমার্কেট অঙ্কুরিত মুক্তিযুদ্ধ ভাস্কর্যের সামনে এসে শেষ হয়।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না