,

শাকিব খানের সদস্যপদ বাতিল

news-image

শিমুল আহমেদ
ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান শিল্পীর পাশাপা‌শি প্রযোজক হিসেবেও কাজ করছেন। তিনি বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সদস্য। তার এসকে ফিল্মসের ব্যানারে সর্বশেষ এসেছে ‘বীর’ সিনেমা‌টি। তবে নিয়ম না মানায় তার পদটি বাতিল করা হয়েছে।

আজ বৃহস্প‌তিবার সমিতি এ সিদ্ধান্ত জানিয়েছে। বিষয়টি নিয়ে বেশ কয়েকজন প্রযোজক ও প্রযোজক নেতার সঙ্গে যোগাযোগ করা হলে তারা বিষয়টি নিশ্চিত করেন।

শাকিব খানের দীর্ঘদিনের বন্ধু মো. ইকবাল বলেন, ‘চাঁদা না দেওয়াসহ বেশকিছু কারণে তার সদস্যপদ বাতিল করা হযেছে- এটা নিশ্চিত।’

প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু বলেন, ‘চাঁদা নয়, তার আয়করের কাগজে কোনও একটা ঝামেলা হয়েছে বলে আমি যতদূর জানি। তাই তার সদস্য পদ বাতিল হয়েছে। তবে তিনি আপিল করতে পারবেন।’

এ‌দিকে, গত বছরের মার্চ থেকে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি নেতৃত্বশূন্য। যা দেখভাল করছে প্রশাসক। প্রযোজকের হাতে দায়িত্ব বুঝিয়ে দিতে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন প্রশাসক। আগামী ২১ মে এফডিসিতে এ নির্বাচন অনু‌ষ্ঠিত হবে। এর আগে নতুন করে ভোটার হালনাগাদ হলো। সেখানে শাকিব খানের ভোটটি বাতিল করা হয়। সমিতির মোট ভোট সংখ্যা ১৬৩।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না