,

বংশালে ছিনতাইকারীর ছুরিকাঘাতে তিন পুলিশ সদস্য আহত

news-image

নিউজ ডেস্ক : বুধবার রাত ১টায় তাদের আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। আহতরা হলেন, বংশাল থানার কনস্টেবল নজরুল ইসলাম, সজীব ও তাজুল ইসলাম।

বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ বিষয়টি নিশ্চিত করে জানান, গুলিস্তান ফুলবাড়িয়া এলাকা থেকে ইমন ও জুয়েল নামে দুই ছিনতাইকারীকে পুলিশ হাতেনাতে ধরে ফেলে। পরে তাদের থানার গাড়িতে করে বংশাল থানার সামনে নিয়ে আসে। থানার প্রবেশ গেটে গাড়ি থেকে নামিয়ে তাদের চেক করার সময় হঠাৎ ছিনতাইকারী ইমনের কাছে থাকা ধারালো ছুরি বের করে পাঁচ পুলিশকে এলোপাতাড়ি আঘাত করে।

এতে তিন পুলিশ সদস্য আহত হন। আহতদের মধ্যে নজরুল ইসলামের শরীরে, সজীবের মাথায় ও তাজুল ইসলাম পেটে আঘাত পেয়েছেন।

তিনি আরও বলেন, আহত পুলিশ সদস্যদের ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেয়া হয়েছে। খবর পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা থানা এসেছেন। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, বংশাল থানা থেকে আহত তিন পুলিশ সদস্যকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি