,

ক্যামেরা ধরে শুটিং করছেন জীবন্ত সত্যজিৎ!

news-image

বিনোদন ডেস্ক : জগৎবিখ্যাত নির্মাতা-সাহিত্যিক সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকী উপলক্ষে নানা আয়োজনে সেজেছে পশ্চিমবঙ্গ। কলকাতার টালিগঞ্জের ভবানীর সিনেমার সামনে ফুটিয়ে তোলা হয়েছে সত্যজিৎ রায়ের প্রতিকৃতি।

দক্ষিণ কলকাতার চারু মার্কেট সংলগ্ন মেট্রো রেলওয়ে ভবনের দেয়াল জুড়ে স্থান পেয়েছে এই চিত্র। দেখে মনে হবে, ক্যামেরা ধরে শুটিং করছেন জীবন্ত সত্যজিৎ! চলতি বছর অর্থাৎ ২০২২ সালের ২ মে সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ।

গত সোমবার উদ্বোধন হলো কিংবদন্তি পরিচালকের ম্যুরাল। উদ্বোধনে উপস্থিত ছিলেন সত্যজিৎ পুত্র-পরিচালক সন্দীপ রায়, তার স্ত্রী ললিতা রায়, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, রাজ্যসভার সাংসদ জহর সরকার প্রমুখ।

উদ্বোধনের পর সত্যজিৎ-পুত্র সন্দীপ রায় বলেন, ‘দারুণ কাজ হয়েছে। আমরা খুব খুশি। গোড়ার দিকে একটু ভয় ছিল, জিনিসটি ঠিকমতো দাঁড়াবে কি না। বাবার ম্যুরাল দেখে আমি তৃপ্ত।’

সত্যজিৎ রায়ের ওয়াল পেইন্টিংটা করেছে এক স্বেচ্ছাসেবী সংস্থা। চেন্নাইয়ের শিল্পী এ-কিল ছবিটি এঁকেছেন। দিল্লিতে অবস্থিত একটি সংস্থা এবং প্রথম সারির একটি রং প্রস্তুতকারী সংস্থা যৌথভাবে ‘ডোনেট আ ওয়াল’ প্রকল্পের আয়োজন করে প্রতি বছর। এ বছর সেই উদ্যোগেই এই ম্যুরাল নির্মিত।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি