,

মেয়ে হত্যায় সৎ মায়ের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন

news-image

নিউজ ডেস্ক : গাজীপুরে মেয়েকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সৎ মা শাকিলা জাহান মরিয়ম ওরফে খুকির সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করেছে হাইকোর্ট বিভাগ।

আজ মঙ্গলবার আসামির ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আহমেদ সোহেল সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ রায় দেন।

আদালতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী ফরহাদ আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল বশির আহমেদ।

শাকিলা জাহান মরিয়ম ওরফে খুকি বরিশালের বাকেরগঞ্জ থানার শ্যামপুর গ্রামের আক্কাস আলী হাওলাদারের মেয়ে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১৩ জুন ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে স্বামীর প্রথম স্ত্রীর মেয়ে মোছা. সাদিয়া আলম জয়াকে (১৪) কুপিয়ে হত্যা করেন শাকিলা। এ ঘটনায় শাকিলাকে আসামি করে নিহত কিশোরীর মা ফারজানা ইসলাম স্বপ্না টঙ্গী থানায় একটি হত্যা মামলা করেন। পরে পুলিশ শাকিলাকে গ্রেফতার করে।

মামলার তদন্ত শেষে ২০১৬ সালের ২ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করা হয়। বিচার শেষে ২০১৬ সালের ৩১ জুলাই এই সৎ মাকে মৃত্যুদণ্ডাদেশ দেন গাজীপুরের জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক।

পরে আইন অনুযায়ী মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্ট বিভাগে পাঠানো হয়। পাশাপাশি রায়ের বিরুদ্ধে আসামি আপিল করেন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না