,

ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে ট্রাকচাপায় শিক্ষার্থী  নিহত

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : কুমিল্লা-সিলেট সড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মীরহাটি নামক স্থানে রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার সকালে এ দুর্ঘটনায়  নিহত ফাতেমা ওই এলাকার আলামিন হোসেনের মেয়ে। সে মিরহাটি এলাকার এক কিন্ডারগার্টেন স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
নিহতের স্বজন ও এলাকাবাসী জানান, সোমবার সকালে ফাতেমা তার বাড়ির সামনে সড়কের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে আসার সময় ব্রাহ্মণবাড়িয়া শহরমুখী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে স্থানীয়রা ধাওয়া করে ট্রাকটি আটক করেন।
সরাইল খাটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজালাল আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি