,

বাড়ছে প্রবাসী আয়, ১৬ দিনে ১০৩ কোটি ডলার রেমিট্যান্স

news-image

নিউজ ডেস্ক : চলতি মাসের প্রথম ১৬ দিনে ১০৩ কো‌টি ২০ লাখ (১.০৩ বিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। প্র‌তি ডলার ৮৬ টাকা ধ‌রে দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৮ হাজার ৮৭৫ কোটি টাকা। চলমান ধারা অব্যাহত থাকলে মাসের শেষে প্রবাসী আয়ের পরিমাণ ২০০ কোটি ডলার পৌঁছাবে বলে আশা করছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, মার্চের প্রথম ১৬ দিনে রাষ্ট্রীয় মালিকানাধীন পাঁচ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ১৮ কোটি ৬৮ লাখ মার্কিন ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ৮২ কোটি ১৮ লাখ মার্কিন ডলার। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪১ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। এছাড়াও এক কোটি ৯২ লাখ মার্কিন ডলার এসেছে বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে।

চলতি মাসের প্রথম ১৬ দিনে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসীরা ২২ কোটি ৯৭ লাখ ডলার পাঠিয়েছেন। এরপর যথাক্রমে ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে ১৫ কোটি ৯৩ লাখ, অগ্রণী ব্যাংকের মাধ্যমে ৭ কোটি ৪৯ লাখ ও সোনালী ব্যাংকের মাধ্যমে ৬ কোটি এবং সাউথইস্ট ব্যাংকের মাধ্যমে এসেছে ৩ কোটি ৭৮ লাখ ডলার প্রবাসী আয়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, সরকারের নগদ প্রণোদনা, আসন্ন রমজান ও ঈদ উৎসব ঘিরে প্রবাসীরা বেশি রেমিট্যান্স পাঠাচ্ছেন। আগামীতে এ প্রবাহ আরও বাড়বে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত ফেব্রুয়ারিতে প্রবাসীরা ১৪৯ কোটি ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। যা গত ২১ মাসের মধ্যে সর্বনিম্ন। এছাড়াও এই অংক আগের বছরের একই সময়ের চেয়ে প্রায় ১৬ শতাংশ কম।

২০২১-২২ অর্থবছরের ৮ মাসে (জুলাই-ফেব্রুয়ারি) দেশে রেমিট্যান্স এসেছে ১ হাজার ৩৪৪ কোটি ডলার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১ লাখ ১৫ হাজার ৫৮৫ কোটি টাকা। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২৯৬ কোটি বা প্রায় ১৮ শতাংশ কম।

এর আগে ২০২০-২১ অর্থবছরে প্রথম আট মাসে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৬৪০ কোটি ডলার।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি