,

আজ বিশ্ব কবিতা দিবস

news-image

নিউজ ডেস্ক : ২১ মার্চ, আজ ‘বিশ্ব কবিতা দিবস’। বিশ্বব্যাপী কবিতা পাঠ, রচনা ও প্রকাশনাকে উৎসাহিত করার লক্ষ্যে ১৯৯৯ সালে ইউনেস্কো এই দিনটিকে বিশ্ব কবিতা দিবস হিসেবে ঘোষণা করে।

আগে অক্টোবর মাসে বিশ্ব কবিতা দিবস পালন করা হতো। প্রথম দিকে কখনো কখনো ৫ অক্টোবর এই উৎসব পালিত হলেও বিংশ শতাব্দীর শেষভাগে রোমান মহাকাব্য রচয়িতা ও সম্রাট অগস্টাসের রাজকবি ভার্জিলের জন্মদিন স্মরণে ১৫ অক্টোবর এই দিবস পালনের প্রথা শুরু হয়।

এখনও অনেক দেশে অক্টোবর মাসে জাতীয় বা আন্তর্জাতিক কবিতা দিবস পালন করা হয়। এই দিবসের বিকল্প হিসেবে অক্টোবর অথবা নভেম্বর মাসের কোনো এক দিন কবিতা দিবস পালনেরও প্রথা আছে।

তবে ইউনেস্কো ২০০০ সালের ২১ মার্চকে বিশ্ব কবিতা দিবস হিসেবে ঘোষাণা দিয়েছে। বিশ্বের অধিকাংশ দেশ এই দিনেই দিবসটি পালন করে থাকে। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় এ দিবসটি পালিত হয় এপ্রিল মাসে।

গত কয়েক বছরে বাংলাদেশেও বিভিন্ন কবিতা ও আবৃত্তি সংগঠনের পক্ষ থেকে এ দিবসটিকে উদযাপন করার রীতি চালু হয়েছে। দিবসটিকে কেন্দ্র করে কবিতাসংশ্লিষ্ট আয়োজন নিয়ে বিভিন্ন টেলিভিশন মিডিয়াগুলোতেও অনুষ্ঠান প্রচারিত হয়েছে।

বিশ্ব কবিতা দিবস পালনের উদ্দেশ্য হল কবিদের সম্মান জানানো, কবিতা আবৃত্তির ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করা , কবিতা পড়া , কবিতা লেখা ও শিক্ষার প্রচার , নাট্য , নৃত্য , সংগীত ও চিত্রকলার মতো অন্যান্য শিল্পের সঙ্গে কবিতার সমন্বয়কে উৎসাহ দেয়া এবং কবিতাকে বিভিন্ন মাধ্যমে জনপ্রিয় করে তোলা ইত্যাদি । তবে, যে দিনই হোক না কেন , কবিতা তার যোগ্য গুরুত্ব পাক এবং সারা বিশ্বে আরও জোরদার হোক কবিতা চর্চা।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি