,

সয়াবিন তেলের দাম কমল লিটারে ৮ টাকা

news-image

নিজস্ব প্রতিবেদক : বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে আট টাকা কমিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আগের নির্ধারিত দাম ছিল ১৬৮ টাকা। আমদানি, উৎপাদন ও ব্যবসায় পর্যায়ে মূল্য সংযোজন কর (ভ্যাট) কমানোর পর নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৬০ টাকা।

আজ রোববার সচিবালয়ে ভোজ্যতেল পরিশোধন কোম্পানিগুলোর প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের পর বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ সাংবাদিকদের এ তথ্য জানান।

বাণিজ্যসচিব জানান, বোতলজাত পাঁচ লিটার সয়াবিন তেলের দাম ৩৫ টাকা কমবে এবং পাঁচ লিটারের বোতলের দাম দাঁড়াবে ৭৬০ টাকা। এ ছাড়া খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৪৩ টাকা থেকে সাত টাকা কমিয়ে ১৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

আগামীকাল সোমবার থেকে মিলগেটে এই মূল্য কার্যকর হবে। ভোক্তা পর্যায়ে এই মূল্য কার্যকর হতে আরও পাঁচ-ছয় দিন লাগতে পারে বলে জানান বাণিজ্যসচিব।

বাণিজ্যসচিব বলেন, পাম তেলের দাম এখনো ঠিক হয়নি। এ ব্যাপারে আরও কিছু তথ্য ও হিসাব–নিকাশ আছে। ২২ মার্চ মালিকদের সঙ্গে আরেক বৈঠক আছে, সেখানেই তা নির্ধারিত হবে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি