,

চিকিৎসার জন্য বিদেশ যাওয়ায় আমরা বৈদেশিক মুদ্রা হারাচ্ছি

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রতি বছর বাংলাদেশ থেকে অসংখ্য রোগী চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছে, এর ফলে আমরা বৈদেশিক মুদ্রা হারাচ্ছি- মন্তব্য করেছেন ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ও শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।

রোববার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিশ্ব ওরাল হেলথ দিবস উপলক্ষে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি এ অনুষ্ঠানের আয়োজন করে।

রোগীদের বিদেশ যাওয়া রোধ করতে অবশ্যই দেশের চিকিৎসকদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কামাল আহমেদ মজুমদার আরও বলেন, অবশ্যই চিকিৎসকদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। আমাদের প্রচুর সংখ্যক চিকিৎসক তৈরি হচ্ছে, কিন্তু মানের দিকেও আমাদের খেয়াল রাখতে হবে।

কামাল আহমেদ বলেন, ডেন্টাল চিকিৎসার মানোন্নয়নে ডেন্টাল বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি এসেছে। আমি আশা করি স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সাথে কথা বলে ব্যবস্থা করবেন। একইসঙ্গে দেশের সকল মেডিকেল কলেজে যেন ডেন্টাল ইউনিট স্থাপন করা হয়, সেক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেয়ার অনুরোধ করছি।

তিনি আরও বলেন, করোনায় আমাদের ১৯০ জন চিকিৎসক মারা গেছেন। তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামরা করছি। আমাদের না ছিল যন্ত্রপাতি, না ছিল অভিজ্ঞতা, তারপরও প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনা মোকাবেলা করেছি। যদিও বিরোধী নেতারা নানা ধরনের সমালোচনা করেছেন, অনেকেই টিকার মান নিয়ে প্রশ্ন তুলেছেন, কিন্তু পরবর্তীতে তারাই আবার টিকা নিতে এসেছেন।

চিকিৎসা ক্ষেত্রেও আমাদের অনেক উন্নতি হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, প্রতিটা জেলায় মেডিকেল কলেজ হয়েছে। স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে গেছে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি