,

জোড়-বিজোড় নম্বর অনুযায়ী গাড়ি চলাচলের ব্যবস্থা করতে চান আতিক

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব সিটি করপোরেশনের হাতে দিলে গাড়ির রেজিস্ট্রেশনের জোড়-বিজোড় সংখ্যার মাধ্যমে যান চলাচলের প্রক্রিয়া চালু করবেন বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র বলেন, এভাবে রাজধানীর যানজট নিরসন করা হবে।

তিনি বলেছেন, ট্রাফিক ব্যবস্থা সিটি করপোরেশনকে দিলে জোড় নম্বরের গাড়িগুলো জোড় তারিখে ও বিজোড় নম্বরের গাড়িগুলো বিজোড় তারিখের দিনে চালাতে পারবেন মালিকরা।

আজ শনিবার রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরের রবীন্দ্র সরণির পশ্চিম প্রান্তের বটমূলে ‘বঙ্গবন্ধু মুক্তমঞ্চ’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, রাজধানীর কোনো রাস্তায় কী সংখ্যক গাড়ি চলাচল করে, কোন রাস্তায় বেশি যানজট হয়, এসব গবেষণা করে কার্যকর ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি বলেন, উত্তরা এলাকার শিশু-কিশোরদের সুস্থ, সুন্দর বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে এই মুক্তমঞ্চটি নির্মাণ করেছে ডিএনসিসি। সেখানে শিশু-কিশোররা আড্ডা, গল্প, গান বা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতে পারবে। উত্তরা এলাকার শিশু-কিশোরদের সংস্কৃতি বিকাশের জন্য এ এলাকায় শিল্পকলা একাডেমি ও বাংলা একাডেমির মতো প্রতিষ্ঠানের শাখা খোলা প্রয়োজন বলে মত দেন তিনি।

অনুষ্ঠানে সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি, বাংলা একাডেমির মহাপরিচালক কবি নুরুল হুদা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি