,

শবে বরাতে রাজধানীতে নিরাপত্তা জোরদার : র‌্যাব ডিজি

news-image

নিজস্ব প্রতিবেদক : পবিত্র শবে বরাত উপলক্ষে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

আজ শুক্রবার মোহাম্মদপুরের বসিলা জামিয়া ইসলামিয়া চরওয়াশপুর মাদ্রাসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দুস্থ ও এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

র‌্যাব মহাপরিচালক বলেন, প্রতি বছর শবে বরাত এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে একটি মহল পটকা, আতশবাজির মাধ্যমে নাশকতা ঘটিয়ে থাকে। প্রতি বছরের মতো এবারও সাদা পোশাকে র‌্যাব পেট্রোল নিয়োজিত থাকবে। এছাড়াও সাইবার মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, যেন কেউ উসকানিমূলক কোনো কর্মকাণ্ড সংঘটিত করতে না পারে।

অনুষ্ঠানে এতিম ও দুস্থদের মধ্যে খাদ্যদ্রব্য বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) কর্নেল খান মোহাম্মদ কে এম আজাদ, লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন, র‌্যাব-২-এর অধিনায়ক লে. কর্নেল আবু নাঈম মো. তালাত এবং বসিলা জামিয়া ইসলামিয়া চরওয়াশপুর মাদ্রাসার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি