,

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘দোল পূর্ণিমা’ উদযাপিত

news-image

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সনাতন ধর্মাবলাম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ‘দোল পূর্ণিমা’ উদযাপিত হয়েছে। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে উৎসবটি পালন করেছেন ইবির সনাতন ধর্মাবলম্বী শিক্ষক শিক্ষার্থীরা।

দিনটি উপলক্ষে শুক্রবার বেলা সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি থেকে শোভাযাত্রা বের করে সনাতন ধর্মাবলাম্বী শিক্ষক-শিক্ষার্থীরা। শোভাযাত্রাটি ঢাক–ঢোল বাজিয়ে, নেচে-গেয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মনসহ শতাধিক সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে একে অপরকে আবিরের রঙ মাখিয়ে আনন্দ ভাগাভাগি করে নেন তারা।

দোলযাত্রা উপলক্ষে ড. পরেশ চন্দ্রবর্মন বলেন, ‘আনন্দ ও প্রেম বিনিময়ের জন্য আবিরের রঙ মাখিয়ে শত্রু-মিত্র, হিংসা ও ক্রোধ ভুলে পরস্পর একাকার হয়ে উঠতে আমদের এ উৎসব।’

এছাড়া উৎসবটি উপলক্ষে পূজা অর্চনা, প্রসাদ বিতরণ, মধ্যাহ্ন ভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে বলে জানা গেছে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি