,

আদাবরে দুলাভাইয়ের দেওয়া আগুনে দগ্ধ মিতু মারা গেছে

news-image

ঢামেক প্রতিবেদক : রাজধানীর আদাবরের একটি বাসায় দুলাভাইয়ের দেওয়া আগুনে দগ্ধ মোছা. মিতু আক্তার (৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

শুক্রবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৬টায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) মৃত্যু হয় তার।

বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।

তিনি জানান, আজ ভোর সাড়ে ৬টার দিকে শেখ হাসিনা বার্নের নিবিড় পরিচর্যাকেন্দ্রের ১০ নম্বর বেডে চিকিৎসাধীন দগ্ধ মিতু আক্তার মারা যায়। তার শরীরের ৯৯ শতাংশ দগ্ধ ছিল। তার ভাই বাপ্পিকে (৫) চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, তার শরীরে ৮ শতাংশ দগ্ধ হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় ঘাতক দুলাভাইকে পুলিশ আটক করেছে।

গত মঙ্গলবার (১৫ মার্চ) বেলা ১১টার দিকে আদাবরের একটি বাসায় মিতু (৮) ও বাপ্পি (৫) নামের দুই ভাইবোনকে একটি কক্ষে আটকে রেখে আগুন ধরিয়ে দেন তাদের দুলাভাই আলাউদ্দিন। ওই বাসায় মিতুর মা ভাড়া থাকতেন। পাশেই থাকতেন তাদের বোন ও দুলাভাই।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি