,

নিজ বাড়িতে রকেট হামলায় নিহত ইউক্রেনীয় অভিনেত্রী ওকসানা

news-image

বিনোদন ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভে নিজ বাড়িতে রকেট হামলায় প্রাণ হারিয়েছেন দেশটির জনপ্রিয় অভিনেত্রী ওকসানা শভেটস। তার বয়স হয়েছিল ৬৭ বছর।

স্থানীয় সময় শুক্রবার (১৮ মার্চ) অভিনেত্রীর নিজ দল ‘ইয়ং থিয়েটার’ এক বিবৃতিতে জানিয়েছে, রাজধানী কিয়েভের একটি আবাসিক ভবনে অবস্থান করছিলেন ওকসানা। সেখানে রাশিয়ার সেনারা রকেট হামলা চালালে ইউক্রেনীয় এ অভিনয়শিল্পী মারা যান।

সম্প্রতি শিল্পীদের জন্য ইউক্রেনের সর্বোচ্চ সম্মাননা ‘ওনার্ড আর্টিস্ট অব ইউক্রেন’ পেয়েছিলেন ওকসানা।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরইমধ্যে হামলায় ইউক্রেনের বেশ কিছু শহর দখলে নিয়েছে রুশ সেনারা। রুশ সামরিক অভিযানের মুখে ইউক্রেন ছেড়ে পোলান্ডসহ প্রতিবেশী দেশগুলোতে লাখ লাখ ইউক্রেনীয় আশ্রয় নিয়েছে। চলমান সংঘাতে এরইমধ্যে বহু সামরিক-বেসামরিক লোকের প্রাণহানি হয়েছে।

এদিকে ইউক্রেনের পক্ষ থেকে অভিযোগ উঠেছে, রাশিয়ার সেনারা দেশটির সিভিলিয়ানদের ওপর ইচ্ছাকৃত ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে হামলা চালাচ্ছে। এর আগেও কিয়েভসহ ইউক্রেনের বেশ কিছু শহরে দোকান-বাজার, বাড়ি, স্কুল ও হাসপাতালের ওপর রুশ ক্ষেপণাস্ত্র হানার অভিযোগ উঠেছে।

তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, তারা শুধুমাত্র ইউক্রেনের সেনা ঘাঁটিগুলো লক্ষ্য করেই বিশেষ অভিযান চালাচ্ছে।

যুদ্ধবিরতি ইস্যুতে দুদেশের পররাষ্ট্র ও কূটনৈতিক পর্যায়ে একাধিক বৈঠক হলেও এখনো সমঝোতায় আসতে পারেনি কেউ।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি