,

ফার্স্ট লুক উন্মোচন, বদলে গেলো ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের নাম

news-image

বিনোদন প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত হয়েছে বায়োপিক সিনেমা ‘বঙ্গবন্ধু’। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল।

গত দুই বছর ধরে রাষ্ট্রীয়ভাবে নির্মিত হচ্ছে এ বায়োপিক। যেটির নাম ‘বঙ্গবন্ধু’ বলেই গণমাধ্যমে প্রকাশ হয়ে আসছে শুরু থেকে শেষ অবধি।

আজ বৃহস্পতিবার দুপুরে এফডিসিতে উন্মোচিত হয় সিনেমাটির ফার্স্ট লুক এবং ট্রেইলার। এদিন অর্থাৎ বঙ্গবন্ধুর ১০২তম জন্মদিনে এসে বদল হলো এর নাম। জানা গেল, ছবিটির নতুন নাম রাখা হয়েছে ‘মুজিব- একটি জাতির রূপকার’। ছবিটির ট্রেলার লঞ্চিং অনুষ্ঠানে এমনটাই জানান সংশ্লিষ্টরা।

এতে উপস্থিত ছিলেন ছবিটির নাম ভূমিকায় অভিনয় করা আরিফিন শুভ, এফডিসির এমডিসহ ছবির কলাকুশলীরা।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর