,

গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

news-image

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে গাছ থেকে পড়ে ষাটোর্ধ মো. হোসেন নামে এক দিনমজুর ব্যক্তির মৃত্যু হয়। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার বোকাইনগর ইউনিয়নের পুলরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নিহত ব্যক্তি দিনমজুর ও গাছের ডালপালা ছাঁটানোর কাজ করে জীবিকা নির্বাহ করতেন। ঘটনার দিন তিনি এলাকার আবুল কালামের বড়ই গাছ ছাঁটানোর কাজ করার সময় হঠাৎ গাছ থেকে পড়ে মাথায় মারাত্মকভাবে আঘাত পান। এসময় স্থানীয় লোকজন আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার এ বিষয়ে সাংবাদিকদের নিশ্চিত করেন।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি