বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেডিক্যাল ভর্তি পরীক্ষা : প্রতি আসনে লড়বেন ৩৩ শিক্ষার্থী

news-image

নিজস্ব প্রতিবেদক : চলতি বছর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অধীনে ১ এপ্রিল অনুষ্ঠিতব্য এমবিবিএস প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার প্রস্তুতি পুরোদমে এগিয়ে চলছে। মেডিক্যাল কলেজে ভর্তি পরীক্ষায় এ বছর মোট ১ লাখ ৪৩ হাজার ৭৩০ জন শিক্ষার্থী অংশ নেবেন। সরকারি মেডিক্যাল কলেজে মোট আসন সংখ্যা ৪ হাজার ৩৫০টি। হিসাবে অনুযায়ী, প্রতি আসনে লড়বেন ৩৩ জন শিক্ষার্থী।

গত ২৮ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে অনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরু হয়। গত মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত আবেদন গ্রহণ ও গতকাল বুধবার পর্যন্ত ভর্তি পরীক্ষার ফি’র টাকা জমা নেওয়া হয়।

জানা গেছে, সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে এ বছর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত বছর রাজধানীসহ সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৫টি ভেন্যুতে এমবিবিএস প্রথম বর্ষের (২০২০-২১) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশ নিতে গত বছর আবেদন করেন ১ লাখ ২২ হাজার ৮৭৪ জন। তবে এ পরীক্ষায় অংশ নেন ১ লাখ ১৬ হাজার ৮৫৬ জন।

স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের (চিকিৎসা শিক্ষা ও জনশক্তি উন্নয়ন শাখা) পরিচালক অধ্যাপক ডা. আহসান হাবিব জানান, আগামী ১ এপ্রিল অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষাকে সামনে রেখে প্রস্তুতি এগিয়ে চলছে। এরই মধ্যে সারাদেশে মেডিক্যাল ভর্তি কোচিং সেন্টার বন্ধের নির্দেশনা জারি করা হয়েছে। গতকাল বুধবার ভর্তি পরীক্ষা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয়ের সভায় সংশ্লিষ্ট সবাইকে সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা আয়োজনে সহায়তা করতে বলা হয়েছে। মেডিক্যাল ভর্তি সংক্রান্ত কমিটি সার্বিক বিষয়ে দেখভাল করছে।

উল্লেখ্য, বর্তমানে দেশে সরকারি ও বেসরকারি মোট ১০৭টি মেডিক্যাল কলেজ রয়েছে। এতে মোট আসন সংখ্যা ১০ হাজার ৬৯৭টি। তার মধ্যে ৩৭টি সরকারি মেডিক্যাল কলেজে আসন রয়েছে ৪ হাজার ৩৫০টি এবং বেসরকারি ৭০টি মেডিক্যাল কলেজে আসন রয়েছে ৬ হাজার ৩৪৭টি।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা