বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জন্মদিনে নানা বঙ্গবন্ধুর সঙ্গে মজার স্মৃতিচারণ করলেন জয়

news-image

নিজস্ব প্রতিবেদক : নানার জন্মদিনে তাকে নিয়ে স্মৃতিচারণ করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা জয় আজ বৃহস্পতিবার দুপুর ২টা ৫৬ মিনিটে তার ভেরিফায়েড ফেসবুক পেজে বঙ্গবন্ধুকে নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন।

স্ট্যাটাসটি পাঠকের জন্য হুবহু তুলে ধরা হলো-

‘আমার নানা বঙ্গবন্ধুর সঙ্গে খুব বেশি স্মৃতি আমার মনে নেই। তবে একটা মজার ঘটনা এখনো আমার মনে পড়ে। একদিন আমি অনেক জেদ ধরলাম নানার কাছে, তার পাইপে আমি একবার হলেও ফুঁ দিতে চাই। আমার নাছোড়বান্দা মনোভাব দেখে নানাও এক সময় বাধ্য হলেন।’

‘এরপর যা ঘটল তার জন্য আমি আসলে ওই ছোট বয়সে প্রস্তুত ছিলাম না। ফুঁ দেওয়ার সঙ্গে সঙ্গেই অনবরত কাশি দিতেই থাকলাম, যেন নিশ্বাস নিতে গেলেই কাশি চলে আসছে। আর সেই অবস্থা দেখে নানি প্রচণ্ড রেগে গেলেন দুইজনের ওপর! তিনি আরও রেগে গেলেন অন্যদিকে নানার সেই চিরাচরিত মুখভরা হাসি দেখে, সে হাসি যেন তার থামছেই না।’

‘পরিবারের সবাইকে নিয়ে আমাদের হাসিখুশি দিনগুলো খুব নির্মমভাবে শেষ হয়ে যায় ১৯৭৫ সালের ১৫ আগস্টে। তারপর থেকেই আপনারা সবাই জানেন, আমাদের পরিবারের বেঁচে যাওয়া অল্প কয়েকজন সদস্য বিশেষ করে আমার মা, বাবা আর খালা জীবনের সঙ্গে যুদ্ধ করেছেন দীর্ঘ সময়।’

‘এরপর বাংলাদেশের মানুষের ভালোবাসায় আমার নানা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার সেই সংগ্রাম পরিচালনার দায়িত্বভার চলে আসে আমার মায়ের কাঁধে। পরিবারের সবাই আমাদের জায়গা থেকে আমার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাহায্য করে যাচ্ছি সেই স্বপ্ন বাস্তবায়নে।’

‘বঙ্গবন্ধুর ১০২তম জন্মদিনে বাংলাদেশের জন্য, মানুষের জন্য তার ভাবনাগুলোর কথাই বারবার মনে পড়ছে। ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের বাস্তবায়ন করবই।’

‘শুভ জন্মদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙালির হৃদয়ে আপনি বেঁচে থাকবেন চিরকাল। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা