,

সবার আঙুল কিন্তু আপনার দিকে, ওবায়দুল কাদেরকে এমপি একরাম

news-image

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী জেলা আওয়ামী লীগকে বাঁচানোর আহ্বান জানিয়ে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উদ্দেশে সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী বলেছেন, ‘এখনও লাগাম ধরেন, জেলা আওয়ামী লীগের; জেলা আওয়ামী লীগকে বাঁচান। কারণ সবার আঙুল কিন্তু আপনার দিকে। আমি আপনাকে বলি, কাদের ভাই; বাবার পরে আপনাকে স্থান দিয়েছি, এখন ধরে রাখার চেষ্টা করেন। এখন আর এক বছর আগের একরাম নেই, তিনি ঘুরে দাঁড়িয়েছেন।’

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় র‌্যালি শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দলের নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের এই সংসদ সদস্য এসব কথা বলেন।

ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ‘অজানা কারো ইশারায়’ জেলা আওয়ামী লীগকে দ্বিখণ্ডিত করার চেষ্টা করেছেন অভিযোগ করে একরামুল করিম চৌধুরী বলেন, ‘কিন্তু জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগ তা হতে দেয়নি। জেলা আওয়ামী লীগ একই রয়েছে।’

বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন দাবি করে এমপি একরাম বলেন, এবার মরতে হলে নেতাকর্মীদের জন্য মরবেন।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি