,

জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের উত্তর-পূর্বাঞ্চলে গত বুধবার দিবাগত রাতে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্পে অন্তত চারজনের মৃত্যু এবং ৯৪ জন আহত হয়েছেন। সমুদ্রের ৬০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তি- এমনটাই জানিয়েছেন কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ভূমিকম্পের কারণে মিয়াগি ও ফুকুশিমা প্রিফেকচারে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

এদিকে জাপান টাইমস জানিয়েছে, ভূমিকম্পটি কয়েক মিনিট স্থায়ী হয়েছিল। কম্পনের কারণে রাজধানী টোকিওসহ কয়েকটি অঞ্চলের ২৩ লাখ বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দেশটির স্থানীয় সময় রাত ১১টা ৩৬ মিনিটে ভূমিকম্প আঘাত হানে।

এর আগে, ২০১১ সালে একই অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প হয়েছিল। সেসময় সুনামির কারণে ফুকুশিমার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিপর্যয় দেখা দিয়েছিল।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড