,

নরসিংদীতে বাস-মাইক্রোবাস সংঘর্ষে ৩ জন নিহত

news-image

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর রায়পুরায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাস সংঘর্ষে চালকসহ ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার ভোর ৪টায় উপজেলার মরজাল বাসস্ট্যান্ডের অদূরে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

ভৈরব হাইওয়ে পুলিশের ইনচার্জ (এসআই) খালেদ মাহমদু খান বলেন, ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের মরজাল বাসস্ট্যান্ডের অদূরে সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিলেটগামী একটি পত্রিকাবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। আহত দুজন নরসিংদী ও ভৈরবের ভিন্ন দুটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

পরে খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় বাস ও মাইক্রোবাসটি ও জব্দ করা হয় বলে তিনি জানান।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি