,

বাড্ডায় আগুন, দেড় ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মেরুল বাড্ডায় চায়না ডরমিটরি নামের একটি ভবনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় দেড়ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে।

এ বিষয়ে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম জানিয়েছেন, তারা সাড়ে ৬টার দিকে খবর পান যে, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ৭টা ১৭ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আরো একটি ইউনিট সেখানে পৌছলে তিন ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও বলেন, সড়কে বেশ যানজট ছিল। তারা বার বার পুলিশের সঙ্গে যোগাযোগ করছেন। পুলিশ যানজট নিয়ন্ত্রণে কাজ করে।তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি