,

সৃষ্টিশীলতার গলা টিপে মারতে পারব না: পাওলি

news-image

বিনোদন ডেস্ক : সব ঠিক থাকলে তিগমাংশু ধুলিয়ার ‘দ্য গ্রেট ইন্ডিয়ান মার্ডার’ সিরিজের দ্বিতীয় পর্বে আবার দেখা যেতে পারে পাওলি দামকে এমনটি জানিয়েছেন এই অভিনেত্রী। বলিউডে পাওলি দামের প্রথম কাজ বিক্রম ভট্টের প্রযোজনায় তৈরি ছবি ‘হেট স্টোরি’। সৌন্দর্যে, সাহসী দৃশ্যে, অভিনয় গুণে, ছবিটি আলোচনার কেন্দ্রে পৌঁছে দিয়েছিল তাকে। ছবির জনপ্রিয়তা বাধ্য করেছিল তার ফ্র্যাঞ্চাইজি বানাতে।

শনিবারের ‘অ-জানাকথা’-র আমন্ত্রিত অতিথি কথায় অভেনেত্রী সামনে এনেছিলেন হেট স্টোরি ছবিতে তার মায়ানগরী জয়ের কথা। অভিনীত চরিত্রের মতোই সাহসী হেট স্টোরির ‘কাব্য’ বললেন, ‘নিরাপত্তা খুঁজতে গিয়ে যদি সৃষ্টিশীলতার গলা টিপে মারি তা হলে আর রইল কী? আমি এটা কোনো দিন করতে পারব না।’

এসময় তিনি আরও জানান, তিনি কোনো দিনই ভাবেননি অভিনয়ে আসবেন। ঘটনাচক্রে চলে এসেছেন বিনোদন দুনিয়ায়। কাজ করতে করতে ক্রমশ ভালোবেসে ফেলেছেন পেশাকে। আজ প্রতি মুহূর্ত যাপন করেন অভিনয়কে আঁকড়ে। তাই ‘সদা হারাই’ ভয় তার নেই।

পাওলি বলেন, ‘আমি নিজে একঘেয়েমিতে ভুগলে দর্শকও ভুগবেন। একই গল্পের পরবর্তী অংশে আমার নতুন করে তাদের আর কিছু দেয়ার থাকবে না। তাদেরও আমার কাছ থেকে কিছু পাওয়ার থাকবে না। তাই আমি কোনো ছবির ১, ২, ৩, ৪ ফ্র্যাঞ্চাইজিতে নেই। যা কিছু মৌলিক তাই আমায় আকর্ষণ করে। আমিও তাই মৌলিক কাহিনীর উপরে ভিত্তি করে বানানো ছবি বা সিরিজে কাজ করতে পছন্দ করি।’

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি