,

নদী নিয়ে প্রধানমন্ত্রীর চেয়ে বেশি কেউ ভাবে না

news-image

নিজস্ব প্রতিবেদক : নদী নিয়ে প্রধানমন্ত্রীর চেয়ে বেশি কেউ ভাবে না বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের পর নৌপথ খননের জন‍্য ৭টি ড্রেজার এনেছিলেন। এরপর দীর্ঘ সময় সরকারি ড্রেজার আসেনি। কিন্তু আমরা ক্ষমতায় এসেই ড্রেজার সংযোজন করেছি। বর্তমানে প্রধানমন্ত্রীর চেয়ে বেশি কেউ নদী নিয়ে ভাবছে না।

রোববার মুন্সিগঞ্জের শিমুলিয়ায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব বর্ষে বিআইডব্লিউটিএ’র ড্রেজার বেইজ উদ্বোধন, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর ভাস্কর্য উদ্বোধন এবং সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সবার জন্য চিন্তা করছেন। তিনি পদ্মাসেতু নির্মাণের মাধ্যমে জনগণকে এক কাতারে নিয়ে এসেছেন। পদ্মা সেতুর পিলারে যখন ধাক্কা লাগে তখন বিএনপির নেতারাও আফসোস করেছিল। এ থেকে বুঝা যায় প্রধানমন্ত্রীর প্রকল্পগুলো কতটা গুরুত্ব বহন করে।

তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণের সাহসী সিদ্ধান্ত আমাদেরকে সম্মানের জায়গায় নিয়ে গেছে। সরকার দশ হাজার কিলোমিটার ন‍ৌপথ খননের জন‍্য কাজ করছে। নৌপথ খননের লক্ষ‍্যে আওয়ামী লীগ সরকার ৪০টি ড্রেজার সংগ্রহ করেছে। আরো ৩৫টি ড্রেজার সংগ্রহের কার্যক্রম চলমান।

বিআইডব্লিউটিএ’র চেয়ারম‍্যান কমডোর গোলাম সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন‍্যান‍্যের মধ‍্যে বক্তব‍্য রাখেন সংসদ সদস‍্য সাগুফতা ইয়াসমিন এমিলি, লৌহজং উপজেলা চেয়িরম‍্যান ওসমান গনি তালুকদার ও লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সিকদার।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না