,

বংশী নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার পুড়িয়ে ধ্বংস

news-image

সাভার প্রতিনিধি : ধামরাইয়ে বংশী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ইমরান হোসেন নামের এক ব্যক্তির ড্রেজার মেশিন ও বিপুল পরিমাণ পাইপ পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসতিয়াক আহমেদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

রোববার দুপুর ২টার দিকে উপজেলার বালিয়া ইউনিয়নের উত্তর বাস্তা আদর্শ গ্রামের পশ্চিম পাশে বংশী নদীতে এ ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করা হয়।

সূত্রে জানা যায়, বালিয়া ইউনিয়নের উত্তর বাস্তা আদর্শ গ্রামের পশ্চিম পাশে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলো কয়েকটি অসাধু চক্র। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসিল্যান্ডের নেতৃত্বে বালু উত্তোলনবিরোধী অভিযান অব্যাহত থাকলেও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বেশকিছু জায়গায় চলছিল বালু উত্তোলন। এ কারণেই বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ ধারায় এই দুইটি ড্রেজার মেশিন ও বিপুল পরিমাণ পাইপ বিনষ্ট করে দেয়া হয়।

এসিল্যান্ড ইসতিয়াক আহমেদ বলেন, অবৈধভাবে বংশী নদীর বালু উত্তোলনের দায়ে ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। নদীতে যেই ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা করবে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি