,

শিক্ষার মানোন্নয়নই সরকারের প্রধান লক্ষ্য : দীপু মনি

news-image

লালমনিরহাট প্রতিনিধি : শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার শিক্ষাবান্ধব জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষার মানোন্নয়নই এ সরকারের প্রধান লক্ষ্য। মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, গবেষণা ছাড়া এটা সম্ভব নয়। গবেষণায় শিক্ষার মানোন্নয়নে জাতীয়করণের ইতিবাচক ফল এলে আর্থিক সক্ষমতা বুঝে তা করা হবে।

আজ রোববার দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা উত্তরবাংলা কলেজে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপিওভুক্তি প্রসঙ্গে দীপু মনি জানিয়েছেন, নীতিমালা অনুযায়ী যোগ্যরাই কোনো ধরনের সুপারিশ ছাড়াই এমপিওভুক্ত হবেন। আর যারা নীতিমালার শর্তপূরণে ব্যর্থ তারা কোনোভাবেই এমপিওভুক্ত হতে পারবেন না।

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘শিক্ষার্থী ঝড়ে পড়ার হার অনেক কমে গেছে। আমরা সবাইকে শিক্ষার আওতায় নিয়ে আসতে পেরেছি। শিক্ষার মানোন্নয়নে কাজ করছি। আমরা চাইছি শুধু শিক্ষা নয়, শিক্ষার্থীদের মধ্যে সব বিষয়ে দক্ষতা বাড়িয়ে দক্ষ ও ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে। বঙ্গবন্ধু যেমন সোনার বাংলায় সোনার মানুষ চেয়েছেন। আমরা সেই সোনার মানুষ তৈরি করছি।’

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান, জেলা প্রশাসক আবু জাফর, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, কলেজের প্রতিষ্ঠাতা ড. মোজাম্মেল হক, কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ সরকার প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি