,

বিএনপি ক্ষমতায় এলে দেশ বিরান হয়ে যাবে : আইনমন্ত্রী

news-image

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশ বিরান হয়ে যাবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, ‘উনারা (বিএনপি) যদি কোনো দিন আল্লাহ না করুক ক্ষমতায় যায়, তাহলে বাংলাদেশ বিরান হয়ে যাবে। বিএনপি জানে জনগণ ভোট দিয়ে তাদের কোনোদিন ক্ষমতায় আনবে না। সেজন্য তারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে।’

আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে উপজেলা পরিষদ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘যখন ১৫তম সংশোধনী করা হলো তখন সংসদ বলল আমরা আর তত্ত্বাবধায়ক সরকার চাই না। তখন এই সরকার প্রথা সংবিধান থেকে বাদ দেওয়া হলো। সর্বোচ্চ আদালত রায়ে বলে দেন, সংসদ যদি চায় তাহলে তত্ত্বাবধায়ক সরকার আরও দুইবার রাখা যেতে পারে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার অবৈধ। যখন সংসদে এটা গেল তখন সংসদ বলল আমরা তত্ত্বাবধায়ক সরকার রাখতে চাই না। ওনারা (বিএনপি) আবার তত্ত্বাবধায়ক সরকার চায়। তারা সংসদ মানে না, আদালত মানে না, জনগণ মানে না।’

আনিসুল হক বলেছেন, খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সময় দুটি কথা ছিল যে, উনি ঢাকায় চিকিৎসা নেবেন এবং বিদেশ যেতে পারবেন না। তিনবার বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। তারপরও বলে তার চিকিৎসার জন্য বিদেশ যেতে হবে। এটা কি যুক্তির কথা হলো?

উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ (অব.) জয়নাল আবেদীনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল আলম খোকন, সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড