,

নিজঘর থেকে দম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার

news-image

বরগুনা প্রতিনিধি : বরগুনায় এক দম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নের জোয়ার করুনা গ্রামে নিজঘর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, ওই গ্রামের মনির হাওলাদারের ছেলে আসলাম (২১) ও একই এলাকার হিরু হাওলাদারের মেয়ে তামান্না বেগম (১৯)।

স্থানীয়রা জানায়, এক বছর আগে বাড়ির পাশের হিরু হাওলাদারের মেয়ে তামান্নাকে প্রেম করে বিয়ে করেন আসলাম। আসলামের বাবা ঢাকায় রডের মিলে কাজ করেন। আসলাম তার মা ও স্ত্রীকে নিয়ে বাড়িতে থাকেন।

সকালে প্রতিবেশীরা তাদের সাড়া শব্দ না পেয়ে ঘরে ঢুকে দোতলায় আসলাম ও তামান্নার ঝুলন্ত লাশ দেখতে পান। পরে তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের লাশ উদ্ধার করে। নিহত তামান্নার মা জেসমিন আক্তার বলেন, এক বছর আগে আমার মেয়ে প্রেম করে আসলামকে বিয়ে করে। মেয়ে জামাই ও তার পরিবারের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নাই।

বেতাগী থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) শাখাওয়াত হোসেন বলেন, ঘটনাস্থলে এসে বাড়ির দোতলা থেকে তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করি। এ ঘটনার রহস্য উন্মোচনে সিআইডি টিম তদন্ত শুরু করেছে।

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর-বেতাগী) মেহেদী হাছান জানান, সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ দুইটি বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের হাতে লাশ দুইটি হস্তান্তর করা হবে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না