,

পেট্রল বোমা ছুড়তে ইউক্রেনে ড্রোন ব্যবহার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ান সেনাদের ওপর মলোটভ ককটেল (পেট্রল বোমা) ছোড়ার জন্য ইউক্রেন নতুন একটি ড্রোন তৈরি করেছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের সশস্ত্র বাহিনীর অন্তর্ভুক্ত স্বেচ্ছাসেবী সেনাদল (ইউক্রেনিয়ান টেরিটরিয়াল ডিফেন্স ফোর্সেস) মলোটভ ককটেল ড্রোনটি তৈরি করেছে। এতে চারটি ব্লেড আছে।

রয়টার্স প্রকাশিত ছবিতে দেখা যায়, ড্রোনের নিচের দিকে মলোটভ ককটেল বোতলটি লাগানো থাকে। ছবিতে যে বোতল দেখা গেছে, তা চেরনিহিভস্কের বিয়ারের। তবে ড্রোন থেকে ফেলা বোতলটি কীভাবে জ্বলে ওঠে, তা জানা যায়নি।

ছবি অনুযায়ী, ড্রোন থেকে পেট্রলভর্তি বোতলটি ফেলার সময় এর মুখের অংশ ওপরের দিকে থাকে। ধারণা করা হচ্ছে, লক্ষ্যবস্তুতে আঘাত করার আগেই যেন বোতলে থাকা তরল ফুরিয়ে না যায়, তা নিশ্চিত করতে এ ব্যবস্থা রাখা হয়েছে।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। আজ শনিবার এ অভিযান ১৭তম দিনে গড়িয়েছে। আজ স্থানীয় সময় ভোরের দিকে ইউক্রেনের রাজধানী কিয়েভ ও ঝিতোমির শহরে বিমান হামলাজনিত সতর্কতা সংকেত বাজতে শোনা গেছে। এর মধ্য দিয়ে স্থানীয় লোকজনকে পাতাল আশ্রয়কেন্দ্রে অবস্থান করার পরামর্শ দেয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর