,

উন্নয়নের চিত্র তুলে ধরে মানুষের কাছে যেতে হবে : হুইপ স্বপন

news-image

নিজস্ব প্রতিবেদক,লক্ষ্মীপুর : আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৭০ শতাংশ ভোট নিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে হবে। এ লক্ষ্যে এখন থেকে সরকারের নানা উন্নয়নের চিত্র তুলে ধরে মানুষের কাছে যেতে হবে। মানবসেবা, ভালো আচরণ, ভালোবাসায় জনগণকে আকৃষ্ট করলেই তা সম্ভব।

শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দলের অস্থায়ী কার্যালয়ে এ সভা হয়।

স্বপন বলেন, এখন আমাদের অনেক নেতারা ব্যানার-ফেস্টুনের মাধ্যমে গাছে উঠে গেছেন, জমিনে তাদের খুঁজে পাওয়া যায় না। প্রকৃত নেতা তারাই যারা মানুষের হৃদয়ে ছবি এঁকে জায়গা করে নিয়েছেন। ব্যানার-ফেস্টুনের রাজনীতি ছেড়ে মানুষের হৃদয়ে স্থান করে নেওয়ার চর্চায় ফিরে এসে সংগঠনকে আরও গতিশীল করার আহ্বান জানান তিনি।

জেলা আওয়ামী লীগ সভাপতি মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিঙ্কুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি