,

ইউক্রেনে মার্কিন হস্তক্ষেপ মানে তৃতীয় বিশ্বযুদ্ধ : বাইডেন

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে ওয়াশিংটন সরাসরি সামরিক হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এক টুইটে জোর দিয়ে তিনি বলেছেন, ‌‘আমি পরিষ্কারভাবে বলতে চাই, নেটোর সমস্ত শক্তি দিয়ে ও দ্রুততার সঙ্গে আমরা নেটোর প্রতিটি ইঞ্চি রক্ষা করব।’

‘কিন্তু ইউক্রেনে আমরা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়াব না। নেটো এবং রাশিয়ার মধ্যে একটি সরাসরি সংঘাত মানেই হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করা’ যোগ করেন বাইডেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, অবশ্য এর আগেও মার্কিন প্রেসিডেন্ট অনেকবার বলেছেন, রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সৈন্যদের সরাসরি যুদ্ধে জড়ানোর কোন সম্ভাবনাই নেই। সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তার ঘনিষ্ঠদের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করে আসছে বাইডেন প্রশাসন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, রুশ বাহিনীকে মোকাবিলা করতে কিয়েভ যেন সামরিক অস্ত্র পায়, সেই বিষয়টি নিশ্চিত করা হবে। এ ছাড়াও দেশটির বাসিন্দাদের প্রাণ বাঁচাতে খাবার এবং অর্থ সাহায্য পাঠানোর কথা জানান বাইডেন।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। শনিবার এই অভিযান ১৭তম দিনে গড়িয়েছে। বিগত ১৬ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়ে রুশ বাহিনী।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি