,

চট্টগ্রামে ‘গোপন বৈঠক’ থেকে ধরা ২৬ শিবিরকর্মী

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর চান্দগাঁও আবাসিক এলাকা থেকে শিবিরের ২৬ নেতাকর্মীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

শুক্রবার বিষয়টি জানান নগর পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক আনিসুর রহমান। মামলা দায়ের করে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১০ মার্চ) চট্টগ্রাম নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার দুটি বাসায় অভিযান চালিয়ে ওই শিবির নেতাকর্মীদের গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ।

তারা হলেন- সাখাওয়াত হোসেন (২০), আবিদুল ইসলাম (২৩), সিফাত আলম সিজান (২৩), আবু নাসের মাহমুদ তুষার (২৮), মিনহাজ উদ্দিন (২৯), মো. মিজবাহ উদ্দিন (২৬), কায়সার হামিদ (২৯), সরোয়ার আজম (২২), কামাল কামাল (২২), আবু রিয়াদ (২৩), মোঃ নুরুল আলম (২৮), মোঃ ইব্রাহিম আলী (২৫), তারেকুল ইসলাম (২১), মো. হাবিবুল ইসলাম (১৯), মোঃ আব্দুল আহাদ (১৮), মোঃ আল আমিন (১৯), মোঃ হোসেন(২২) মোঃ রিয়াদুল হামিদ, মোঃ গিয়াস উদ্দিন (২২)মোঃ সাইফুল ইসলাম (২৯), মোঃ নাইম উদ্দিন (২৩), রাকিবুর রহমান (২২), আব্দুল ওয়াহিদ (২১), মোঃ ইনজামাম (১৮), মোঃ জুবায়রুল ইসলাম (১৯) ও মোঃ জাকারিয়া (২০)।

পুলিশ জানায়, চান্দগাঁও আবাসিক এলাকার বি-ব্লকের একটি বাড়িতে ছাত্রশিবিরের নেতাকর্মীরা গোপন বৈঠক করে নগরীতে নাশকতার পরিকল্পনা করছিল। এমন খবর পেয়ে তাদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বেশকিছু উস্কানিমূলক বই জব্দ করা হয়।

নগর পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক আনিসুর রহমান জানান, গ্রেপ্তার হওয়া শিবিরকর্মীরা নাশকতা চালানোর পরিকল্পনা করছিল চান্দগাঁওয়ের ওই দুটি বাসায়। এ ব্যাপারে চান্দগাঁও থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের হয়েছে। ওই মামলায় আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না