,

আগামীকাল থেকে ‘ব্যাচেলর পয়েন্ট’র নতুন সিজন

news-image

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় ধারাবাহিক নাটক ফ্রুটিকা নিবেদিত ‘ব্যাচেলরপয়েন্ট’ চতুর্থ সিজন আসছে আগামীকাল। নগরীতে বসবাসরত ব্যাচেলরদের জীবনযাপন নিয়ে নির্মিত এই ধারাবাহিক নাটকটি গত তিন সিজনেই দর্শক জনপ্রিয়তা ধরে রেখেছে। দর্শকের বিপুল চাহিদা ও আগ্রহের সুবাদে ধারাবাহিকটির চতুর্থ সিজন নির্মিত হয়েছে এবং এর সঙ্গে যুক্ত হয়েছে জনপ্রিয় ফ্রুট ড্রিংক ব্র্যান্ড ‘ফ্রুটিকা’।

কমেডি ঘরানার এই ধারাবাহিক নাটকটির রচনা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি। মোশন রক এন্টারটেইনমেন্ট’র ব্যানারে নির্মিত হয়েছে নাটকটি। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিশু সাব্বির, জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, সাবিলা নূর, সানজানা সরকার রিয়া, ফারিয়া শাহরিন,পারসা ইভানা,শরাফ আহমেদ জীবন, সুমন পাটোয়ারী,আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, তামিম মৃধা, পাভেল, শিমুলসহ আরও অনেকে।

এদিকে, গত রোববার সকাল ১১টায় রাজধানীর গুলশানের এক অভিজাত রেস্তোরায় সংবাদ সম্মেলনের মাধ্যমে নাটকটির চতুর্থ সিজনের প্রচার শুরুর ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আকিজ ভেঞ্চার গ্রুপ -এর এমডি ও সিইও জনাব সৈয়দ আলমগীর, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড-এর হেড অফ বিজনেস জনাব মোঃ আতিকুর রহমান, ব্র্যান্ড মার্কেটিংএ জি এম জনাব মোঃ আশফাকুর রহমান এবং মিডিয়া ডিপার্টমেন্ট হেড জনাব আরিফ উল হক। পরিচালক কাজল আরেফিন অমিসহ নাটকের শিল্পী ও কলাকুশলীরা।

এছাড়াও ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ-এর সিইও জনাব বি এম কামাল হোসেন এবং বাংলাভিশনের পক্ষ থেকে ফাইন্যান্স ডিরেক্টর জনাব মোঃ আশরাফ উদ্দিন আহমেদ, মোশন রক এন্টারটেইনমেন্ট এর জনাব মাসুদ উল হাসান এবং ধ্রুব টিভির পক্ষ থেকে জনাব ধ্রুব গুহ সম্মেলনে উপস্থিত ছিলেন।

ফ্রুটিকা নিবেদিত নাটক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন-৪’ আগামীকাল থেকে বাংলাভিশনের পর্দায় প্রতি শুক্র, শনি ও রবিবার রাত ৮টা ২৫মিনিটে প্রচারিত হবে। এছাড়াও নাটকটি অনলাইনে উপভোগ করা যাবে ধ্রুব টিভির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড