,

দেশে ঢুকতে লাগবে না আরটি-পিসিআর টেস্ট

news-image

নিজস্ব প্রতিবেদক : বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে আরটি-পিসিআর রিপোর্ট প্রদর্শনের বাধ্যবাধকতা তুলে নিয়েছে সরকার। করোনা টিকার প্রথম বা দ্বিতীয় ডোজ নেওয়া থাকলেই যাত্রীরা দেশে প্রবেশ করতে পারবেন। এছাড়া যাদের দুই ডোজ টিকা নেওয়ার সনদ থাকবে না তাদের যাত্রার ৭২ ঘণ্টা পূর্বে নেগেটিভ রিপোর্ট সঙ্গে নিয়ে আসতে হবে।

গতকাল মঙ্গলবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) মেম্বার (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন) গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী এম জিয়াউল কবির স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে আরও বলা হয়, টিকা নেওয়া বা না নেওয়া কোনো যাত্রীর মধ্যে যদি করোনার লক্ষণ বা উপসর্গ দেখা যায় তাহলে বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে হাসপাতালে নিয়ে পরীক্ষা করাবে। টেস্টে করোনা পজিটিভ আসলে তাকে নিজ খরচে সরকার নির্ধারিত হোটেলে সাতদিন আইসোলেশনে থাকতে হবে।

১২ বছরের নিচে শিশুদের কোনো করোনা পরীক্ষা করাতে হবে না। তবে তাদের স্বাস্থ্য সংক্রান্ত অন্যান্য নির্দেশনাগুলো মানতে হবে।

২০২১ সালের ডিসেম্বরে বেবিচকের সর্বশেষ সার্কুলারে আরটি-পিসিআর পরীক্ষা বাধ্যতামূলক ছিল। বেবিচকের সেই সার্কুলারে বাংলাদেশে প্রবেশ করা যেকোনো যাত্রীকে প্রবেশের ৪৮ ঘণ্টা আগে করোনা পরীক্ষা করিয়ে নেগেটিভ সার্টিফিকেট নিতে বলা হয়েছিল।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি