,

মালেক আফসারীর বিরুদ্ধে জিডি করেছেন অরুণা বিশ্বাস

news-image

বিনোদন প্রতিবেদক : ব্যক্তিগত আক্রমণের অভিযোগ এনে ‘মাস্টার মেকার’খ্যাত পরিচালক মালেক আফসারীর বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন অভিনেত্রী অরুণা বিশ্বাস।

জিডিতে অরুণা বিশ্বাস অভিযোগ করেছেন, ৭ মার্চ সন্ধ্যায় একটি ভিডিও তৈরি করে মালেক আফসারী তার ইউটিউব চ্যানেলে আপলোড করেন। যেখানে তাকে ব্যক্তিগত আক্রমণ করেছেন আফসারী। বিষয়টি তিনি তার এক ভাতিজার মাধ্যমে জানতে পারেন।

অরুণা আরও উল্লেখ করেন, ভিডিওতে মালেক আফসারী কু-ইঙ্গিতপূর্ণ এমন কিছু কথা বলেছেন, যা অরুণার ব্যক্তিগত ইমেজ এবং পারিবারিক সম্মান নষ্ট করেছে। এ বিষয়ে অরুণা বিশ্বাস ফোনে কল দিলে ভিডিওটি ইউটিউব থেকে সরিয়ে ফেলেন মালেক আফসারী।

এ প্রসঙ্গে মালেক আফসারী বলেন, ‘আমি আপনার কাছেই খবরটা শুনলাম। যেহেতু আমাকে অফিসিয়ালি কিছু বলা হয়নি, তাই এ নিয়ে এখন কিছু বলতে চাচ্ছি না।’

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর