,

বাদীর অনাপত্তির পরও জামিন মেলেনি ইভ্যালির রাসেল দম্পতির

news-image

আদালত প্রতিবেদক : মামলার বাদী অনাপত্তি দেওয়ার পরও ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল এবং চেয়ারম্যান শামীমা নাসরিনের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। রাজধানীর বাড্ডা থানায় করা প্রতারণার একটি মামলায় আজ মঙ্গলবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর ছিদ্দিক এ আদেশ দেন।

এদিন আসামিপক্ষে আইনজীবী আহসান হাবীব জামিন আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, ‘বাদীর সঙ্গে মামলার বিষয়ে আপস-মীমাংসার কথা হয়েছে। তারা এখন জামিন পাওয়ার হকদার। জামিনে বাদীর আপত্তি নেই। আসামিরা গত বছরের ৭ অক্টোবর থেকে বিনা বিচারে কারাগারে আছেন। সবকিছু বিবেচনা করে তাদের জামিনের প্রার্থনা করছি।’

শুনানির সময় মামলার বাদী মোহাম্মদ আলমগীর হোসাইন আদালতে হাজির ছিলেন। জামিন দিলে আপত্তি নেই বলে তিনি আদালতকে জানান। কিন্তু শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন।

আইনজীবী আহসান হাবীব বলেন, এ ধরনের মামলায় বাদী জামিনে অনাপত্তি দিলে জামিন পাওয়ার কথা। কিন্তু আদালত জামিন দেননি।

গত বছরের ৩০ সেপ্টেম্বর আলমগীর হোসাইন বাড্ডা থানায় মামলাটি করেন। মামলায় তিনি অভিযোগ করেন, ২০২০ সালের জানুয়ারি মাসে ইভ্যালি ইলেকট্রনিক্স পণ্যসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিসে কম মূল্য অফার করে। পরে তিনি ও তার আর এক বন্ধু মোট ২৮ লাখ টাকার পণ্য অর্ডার করেন এবং টাকা পরিশোধ করেন। ৪৫ দিনের মধ্যে পণ্য সরবরাহের কথা থাকলেও প্রতিষ্ঠানটি তা করেনি।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর