শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইলিয়াস কাঞ্চনের অভিযোগ নিয়ে যা বললেন জায়েদ

news-image

বিনোদন ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে শপথ নেওয়ার জন্য জায়েদ খান ‘ছলনা’ করেছেন বলে অভিযোগ করেছেন সভাপতি ইলিয়াস কাঞ্চন। একই সঙ্গে এই নায়কের শপথ এবং তাকে নিয়ে করা সভাও বাতিল করেছেন তিনি।

তবে ইলিয়াস কাঞ্চন ‘ছলনা’ করার যে অভিযোগ এনেছেন- তা সঠিক নয় বলে দাবি করছেন জায়েদ খান।

গতকাল সোমবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসিতে) এক প্রেস ব্রিফিংয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘জায়েদ খান আমাকে শপথের জন্য কোর্টের যে কাগজটি দিয়েছেন, সেটি ২ মার্চের নয়, গত ৯ ফেব্রুয়ারির। এর মানে তিনি শপথ নেওয়ার জন্য ছলনার আশ্রয় নিয়েছেন। সভাপতি ও শিল্পী সমিতিকে ধোঁকায় ফেলেছেন, সেহেতু জায়েদ খানের শপথ আর কোনোভাবে গ্রহণযোগ্য নয়।’

এদিকে রাতেই সাংবাদিকদের কাছে অভিযোগটি অস্বীকার করেন জায়েদ। তার ভাষ্য, ‘আমি কোনোভাবেই প্রতারণার আশ্রয় নিইনি। নিয়ম অনুযায়ী, রায় পাওয়ার পরে যে কেউ তার আইনজীবীর কাছ থেকে ল’ইয়ার সার্টিফিকেট নিতে পারেন। আদালতের রায় হয়ে গেছে সবাই জানেন। আমি ল’ইয়ার সার্টিফিকেটও জোগাড় করেছি, এটা বৈধ। আমি যদি ভুয়া কাগজ জোগাড় করে শপথ নিই, তাহলে নিপুণ কি ভুয়া কাগজ দেখিয়ে আপিল করলেন? রায় হয়েছে বলেই তো সেটার প্রমাণ দেখিয়ে আপিল করেছেন তিনি।’

এর আগে গত শুক্রবার এফডিসিতে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে শপথ নেন জায়েদ খান। তাকে শপথবাক্য পাঠ করান সভাপতি ইলিয়াস কাঞ্চন।

 

এ জাতীয় আরও খবর

৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ৮ নদীবন্দরে সতর্কতা

চট্টগ্রামের ‘গুয়াংজু বাজার’ রেয়াজুদ্দিন

ইরানে টানা সপ্তম রাতেও মার্কিন হামলা, পাল্টা যুদ্ধের হুঁশিয়ারি তেহরানের

বিয়ে শেষে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২

সংসারের ভার কাঁধে, কাজের আশায় নারীদের ভোরের অপেক্ষা

রক্তক্ষয়ী ১৮ জুলাই: সংঘর্ষ, আগুন আর ইন্টারনেট বিচ্ছিন্নতায় থমকে গিয়েছিল দেশ

‘পানি লাগবে পানি’—মুগ্ধের সেই ডাক আজও স্মৃতিতে, অপেক্ষা বিচারের

মুগ্ধর স্বপ্নের বাংলাদেশ এখনো দেখিনি: যমজ ভাই স্নিগ্ধ

কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পালানো, ৭ জন বরখাস্ত

পটুয়াখালীর খামারে কোটি টাকার সাপের বিষ, বিক্রির পথ বন্ধ

মেসিকে ঘিরে স্পেনের বিশেষ পরিকল্পনা

কক্সবাজার সৈকতে টর্নেডো, আতঙ্কে ছুটলেন পর্যটকরা