,

রুশ হামলায় ইউক্রেনের এক মেয়র নিহত

news-image

অনলাইন ডেস্ক : সংঘাত কবলিত ইউক্রেনের রাজধানী কিয়েভের পাশ্ববর্তী হোস্তোমেল শহরের মেয়র গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। আজ স্থানীয় সময় সোমবার এক ফেসবুক পোস্টে শহর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। ধারণা করা হচ্ছে- তিনি রুশ সেনাদের গুলিতেই নিহত হয়েছেন।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শহর কর্তৃপক্ষ জানিয়েছে, মেয়র ইউরি ইলিচ প্রাইলিপকো খাবার ও ওষুধ বিতরণ করছিলেন। এ সময় অপর দুজনসহ তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। বাকি দুজনের পরিচয় জানানো হয়নি।

রাজধানী কিয়েভের দিকে এগিয়ে আসতে থাকা রাশিয়ার বিশাল সেনাবহরের অগ্রভাগ এখন হোস্তোমেলের পাশের শহর ইরপিনে কাছে চলে এসেছে।

গত দুই থেকে তিন দিন ধরে ইরপিন, হোস্তোমেল ও ওই অঞ্চলের আরেক শহর বুচায় রুশ বাহিনীর সঙ্গে ইউক্রেনের সেনাদের লড়াই চলছে।

নিহত মেয়রের বিষয়ে হোস্তোমেল শহর কর্তৃপক্ষ বলেছে, তিনি হোস্তোমেলের জন্য, নিজেদের মানুষের জন্য জীবন উৎসর্গ করেছেন। একজন নায়কের মতো তার মৃত্যু হয়েছে।

হোস্তোমেলের অবস্থান কিয়েভের উত্তর–পশ্চিমে। এই শহরেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি রয়েছে। ইউক্রেনে রুশ হামলা শুরুর প্রথম দিকে বিমানঘাঁটি দখলে নেয় রুশ সেনারা। পরে কয়েক দফায় তাদের সঙ্গে ইউক্রেনের সেনাদের লড়াই হয়।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড