,

জমির বিরোধে ভাইকে বিবস্ত্র করে পেটানোর ভিডিও ভাইরাল

news-image

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে জমি নিয়ে বিরোধের জেরে এক যুবককে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ উঠেছে তার সৎ ভাই ও ভাতিজাদের বিরুদ্ধে। গতকাল রোববার রাত ৯টায় এ ঘটনা ঘটে। ইতোমধ্যেই নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

শশীভুষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিবস্ত্র করে নির্যাতনের ভিডিওটি আমি দেখেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

জানতে চাইলে নির্যাতনের শিকার নুর সলেমান (৪৫) জানান, তার বাবা হোসেন ডাক্তার এক ছেলেকে বিদেশে পাঠানোর জন্য টাকার পরিবর্তে জমি লিখে দেয়। তবে করোনা পরিস্থিতির কারণে বিদেশ যাওয়া অনিশ্চিত হওয়ায় টাকা ফেরত পাওয়ার জন্য শশীভুষণ থানায় লিখিত অভিযোগ করেন তিনি। এ অভিযোগে জমি বাবদ ৭০ হাজার টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত হলেও টাকা ফেরত দেয়নি অভিযুক্ত সৎ ভাই।

সলেমান বলেন, থানায় বাবার পক্ষ নেওয়ায় গতকাল রোববার রাতে থানা থেকে বের হয়ে হাজারীগঞ্জ যাওয়ার পথে তাকে বিবস্ত্র করে নির্যাতন করে সৎ ভাই মো. জাহাঙ্গীর (৫০), মো. কবির ( ৪০) ও জাহাঙ্গীরের ছেলে মামুন। পরে পথচারীরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে শশীভুষণ থানায় নেওয়া হলে তাকে চিকিৎসার জন্য চরফ্যাশন হাসপাতালে পাঠানো হয়।

এ ব্যাপারে হাজারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান সেলিম হাওলাদার বলেন, ‘নির্যাতনের ভিডিওটি আমিও দেখেছি। পুলিশ বা সেনা বহিষ্কৃত সদস্য কবির বেপরোয়া। আমার সামনেও সলেমানকে একবার আক্রমণ করেছে সে।’

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি