,

ব্রাহ্মণবাড়িয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সাবেক চেয়ারম্যান গ্রেফতার

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের চাঞ্চল্যকর জিল্লুর রহমান হত্যা মামলার দীর্ঘদিন যাবৎ পলাতক  যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সাবেক চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবিরকে গ্রেফতার করে র‍্যাব-১৪ ক্যাম্পের সদস্যরা। সোমবার সকালে মৌলভীবাজারের  শ্রীমঙ্গল থানার ইব্রাহিমপুর থেকে তাকে গ্রেফতার করে।
র‍্যাব-১৪ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, জেলার নবীনগর থানার কুড়িঘর বাজারের চাঞ্চল্যকর সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান হত্যা মামলার  যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীউপজেলার কুড়িঘর গ্রামের মৃত আলী আকবর ছেলে তৎকালীন চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার ইব্রাহিমপুরে জায়গা কিনে বাড়ি নির্মান করে স্থায়ীভাবে স্বপরিবারে আত্মগোপনে বসবাস করছে।
উক্ত তথ্যের ভিত্তিতে সোমবার সকালে অভিযান পরিচালনা করে ঐ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে  আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য নবীনগর থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি