,

বরগুনায় পিকআপ চাপায় মা-ছেলে নিহত

news-image

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের চুনাখালী কালভার্ট নামক স্থানে পিকআপ ভ্যানের চাপায় মা ও ছেলে নিহত হয়েছে। আজ সোমবার সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার কুকুয়া ইউনিয়নের পশ্চিম চুনাখালী গ্রামের আবুল কালামের স্ত্রী নূরজাহান বেগম (৪০) ও তার ছেলে মো. রাকিব (১৬)।

জানা গেছে, আজ সকালে মা নূরজাহান বেগম তার ছেলে রাকিবকে সঙ্গে নিয়ে হেঁটে একই সড়কের খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্স সংলগ্ন এলাকার বাসিন্দা ভাই কুদ্দুস পাহলানের বাড়িতে যাচ্ছিল। এ সময় মহাসড়কের চুনাখালী কালভার্ট নামক স্থানে পৌছলে একটি ট্রাক এবং পিকআপ ভ্যান ওভারটেক করার সময় ভ্যানটি মা ও ছেলেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এ সময় ঘটনাস্থলে পিকআপ রেখে পালিয়ে যায় চালক ও হেলপার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে মা ও ছেলের লাশ উদ্ধার করে আমতলী ফায়ার সার্ভিস ও পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো থানায় নিয়ে যায় এবং পিকআপটিকে জব্দ করে পুলিশ।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে মুঠোফোনে বলেন, ‘একটি ট্রাক এবং পিকআপ ভ্যান ওভারটেক করার সময় পিকআপের চাপায় মা ও ছেলের মৃত্যু হয়। এ ঘটনায় আমতলী থানায় একটি মামলা রেকর্ডের প্রক্রিয়াধীন রয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি