,

স্ত্রীসহ ওয়াসার গাড়িচালকের বিরুদ্ধে দুদকের মামলা

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে ওয়াসার গাড়িচালক মো. তাজুল ইসলাম ও তার স্ত্রী খাইরুন্নেছা বেগমের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে ২৮ লাখ ৯২ হাজার ৬৫৯ টাকার অবৈধ সম্পদ অর্জন ও দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ১২ লাখ ৯৭ হাজার ৭৯ টাকা সম্পদের তথ্য গোপন করার অভিযোগ আনা হয়।

রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর উপ-পরিচালক মো. নাজমুচ্ছায়াদাত। তিনি বলেন, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে কমিশনের অনুমতিক্রমে দুই জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এর আগে শনিবার দুদকের চট্টগ্রাম কার্যালয়-১ এ মামলাটি দায়ের করা হয়। একই কার্যালয়ের সহকারী পরিচালক মো. শহীদুল ইসলাম মোড়ল বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে জ্ঞাত আয় বহির্ভূত ২৮ লাখ ৯২ হাজার ৬৫৯ টাকা উপার্জন করেন। তা তার স্ত্রী খায়রুন্নেছা বেগমের নামে জমি ক্রয় ও ভবন নির্মাণকাজে বিনিয়োগসহ স্বামীর অবৈধভাবে উপার্জিত অর্থকে বৈধতা দেয়ার লক্ষ্যে নিজ নামে আয়কর নথি খোলেন। তা আয়কর নথিতে অর্জিত সম্পদ ও আয়ের উৎস প্রদর্শন করে সহায়তা করে এবং দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ১২ লাখ ৯৭ হাজার ৭৯ টাকা সম্পদের তথ্য গোপণ করার অপরাধে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি